২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ উপদেষ্টার পদত্যাগ প্রমাণ করে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: তোফায়েল

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, চার উপদেষ্টার পদত্যাগই প্রমাণ করে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2006, 01:00 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

চার উপদেষ্টার পদত্যাগের খবরের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে আওয়ামী লীগ নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “আমরা আগেই বলেছিলাম, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন দলীয় লোক। তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে নির্বাচনকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছেন।”

তোফায়েল আহমেদ আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেও রাষ্ট্রপতি মূলত হাওয়া ভবনের নির্দেশেই কাজ করেন।