রাষ্ট্রপতি জাতির সঙ্গে বেঈমানী করেছেন-১৪ দল
দেশে রাজনৈতিক অচলাবস্থার জন্য রাষ্ট্রপতির দিকেই আঙ্গুল তুললেন ১৪ দলের নেতৃবৃন্দ। তারা সবাই বলেছেন, রাষ্ট্রপতি দেশ ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন।
প্রধান উপদেষ্টার পদ থেকে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগ, ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচনের তফসিল পুনঃঘোষণার দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ১৪ দলের নেতারা একথা বলেন।
বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আবদুর রাজ্জাক এ সমাবেশে বলেন, “ইয়াজউদ্দিন দেশ ও জাতির সঙ্গে বেঈমানী করেছেন।”
তোফায়েল আহমেদ বলেন, “বিএনপির জন্য রাষ্ট্রপতি কাজ করে যাচ্ছেন।”
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “অবরোধের মধ্য দিয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে।”
