ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচন অফিসে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শহরের পশ্চিম মেড্ডায় উপজেলা কমপ্লেক্সের অভ্যন্তরে সদর উপজেলা নির্বাচন অফিসে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, কে বা কারা রাতের অন্ধকারে অফিসে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল বাহিনী পৌঁছার কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়।
এ ঘটনার পর থেকে সদর উপজেলা নির্বাচন অফিসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
