২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ ডিসেম্বর নাগাদ জিএম কাদেরের নতুন দলের আহ্বায়ক কমিটি

সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ভাই জিএম কাদের ১১ ডিসেম্বরের মধ্যে তাঁর প্রস্তাবিত প্রগ্রেসিভ জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 07:06 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে কাদের বলেন, “আমরা ইতিমধ্যে দলের সংবিধান চূড়ান্ত করেছি।”

এর আগে এরশাদ রোববার গভীর রাতে তাঁকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করেন।

কাদের বলেন, “আমরা ১১ ডিসেম্বরের মধ্যে দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করবো।”

তবে নেতৃবৃন্দ চাইলে তাঁর দলের নাম পরিবর্তন করা হতে পারে বলেও তিনি জানান।

কাদের বলেন, “জাতীয় পার্টি থেকে নির্বাচিত কয়েকজন সাবেক সাংসদ এবং রংপুর অঞ্চলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা আমার নতুন দলে যোগ দিতে পারেন।”

জি এম কাদের বলেন, “প্রহসনের নির্বাচনে অংশ নেওয়ার বিরোধী জাতীয় পার্টির স্থানীয় নেতাদের অধিকাংশই আমার দলে যোগ দেবেন।”

তাঁর দল যেকোনো ‘এক পাক্ষিক’ নির্বাচন অনুষ্ঠানের বিরোধী বলেও তিনি জানান।

কাদের বলেন, “বিএনপি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে তাঁর দল সংগ্রাম অব্যাহত রাখবে।”