২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশৃঙ্খলা ছাড়াই শেষ হলো বঙ্গভবন ঘেরাও কর্মসূচি

আট দফা দাবি আদায়ে ১৪ দলের যুব সংগঠন সমূহের জোট যুব সংগ্রাম পরিষদের বঙ্গভবন ঘেরাও কর্মসূচি শনিবার বিকেলে শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2006, 05:45 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

এর আগে ঘেরাও কর্মসূচি সামাল দিতে বঙ্গভবনের চারপাশে দুই হাজারেরও বেশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

ঘেরাও কর্মসূচিতে আট হাজারেরও বেশি কর্মী-সমর্থক অংশ নেয়।

পুলিশের গোয়েন্দা সংস্থার এডিসি শফিকুল ইসলাম জানান, নাট্যমঞ্চ ও গুলিস্তানের ফোয়ারা এলাকায় কাঁটাতারের বেড়াসহ বাড়তি সতর্কতা হিসেবে বিভিন্ন পয়েন্টে প্রচুরসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

বাড়তি সতর্কতা হিসেবে পুলিশ ছাড়াও র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যদের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়।

নির্বাচন কমিশন পুনর্গঠনসহ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ, আদালতের রায় অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত ও দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া ৩০০ উপজেলা নির্বাচন কর্মকর্তার বদলির দাবি নিয়ে যুব সংগ্রাম পরিষদ এই ঘেরাও কর্মসূচি আহ্বান করে।