২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াজউদ্দিন হটানোর একদফার আন্দোলনে যাচ্ছে ১৪ দল

অবরোধ কর্মসূচিকে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে হটানোর একদফার গণঅভ্যুথানে পরিণত করতে যাচ্ছে যাচ্ছে ১৪ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2006, 09:27 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

১৪ দলের বৈঠক শেষে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল জলিল শনিবার বলেন, “নানা তালবাহানা করে বিএনপি-জামায়াতের নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের চক্রান্ত অব্যাহত রাখলে এবারের আন্দোলন শেষ পর্যন্ত রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইয়াজউদ্দিনকে হটানোর একদফার গণ আন্দোলনে পরিণত হবে।

তিনি বলেন, “লড়াই সংগ্রামে রাস্তায় নেমে বাংলার জনগণ কখনও পিছপা হয়নি, সব সময়েই দেশ ও জাতির শত্রুদের পরাজিত করেছে।”

রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে জলিল বলেন, “নির্বাচন কমিশন পূনগঠনের দিকে না গিয়ে নির্বাচনি তফসিল ঘোষনার করার পায়ঁতারা করে তিনি ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিয়ে পুরো নির্বাচন ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিতে চাইছেন।”

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন কমিশনের পূনগঠন ও প্রশাসন নিরপেক্ষ করাসহ ১১ দফা দাবির প্রতি এ ধরনের উপেক্ষা দেশবাসীর সহ্যের সীমা অতিক্রম করেছে।”

দেশবাসী ও গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দলের বৃহত্তর ঐক্য গড়ে ওঠার প্রক্রিয়া শুরু হওয়ায় খালেদা-নিজামী এখন মরিয়া ও দিশেহারা হয়ে উঠছেন উল্লেখ করে ১৪ দলের সমন্বয়ক বলেন, “আমরা একদলীয় নির্বাচন অনুষ্ঠান করা কিংবা নির্বাচন ভন্ডুলের যে কোন ষড়যন্ত্রের প্রতি দেশবাসীকে সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি।”

জলির বলেন, “উপদেষ্টা পরিষদের চার সদস্য উদ্ভুত সংকট মোকাবেলায় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে যে উদ্যোগ গ্রহন করেছিলেন, সেব্যাপারে প্রাধান উপদেষ্টা বিন্দুমাত্র আগ্রহ দেখাননি। বরং খালেদা জিয়ার নিদেশে তিনি নির্বাচন কমিশনারদের ডেকে নীল নকশার নির্বাচনের আয়োজনে ব্যস্ত।”

তিনি আরো বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদকেও কার্যত নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছে। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারের কার্যকরিতা যেমন প্রশ্নবিদ্ধ হচ্ছে তেমনি তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যৎ ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে জনমনে গভীর আশংকা সৃষ্টি হয়েছে।”

জলিল বলেন, “অদৃশ্য সুতার টানে বিএনপি-জামাতের 'গেমপ্লান’ টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিনের অপচেষ্টা চালিয়ে কোন লাভ হবে না। সময়ক্ষেপণ করে ড. ইয়াজউদ্দিন চলমান রাজনৈতিক সংকটকে গভীর থেকে গভীরতর করছেন। তিনি এখনও পরিস্কারভাবে বিএনপি-জামাতের নির্বাচনের নীলনকশা অক্ষত রাখার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।”

ইউরোপীয় পার্লামেন্ট এক প্রস্তাবে বাংলাদেশর বির্তকিত নিবাচন কমিশন প্রত্যাখান করেছে উল্লেখ করে তিনি বলেন, “তারা ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটারের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে নিবাচন কমিশন পুনগঠন ও ভোটার তালিকা সংশোধনের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতির প্রতি আহবান জানিয়েছেন।”

বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, “শান্তিপূর্ণ ও গহণযোগ্য নির্বাচনের ভয়ে ভীত চার দলীয় জোট প্রকৃতপক্ষে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে চাইছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “পুনরায় অবরোধ শুরু হলে এর দায় পুরোপুরি রাষ্ট্রপতি, সিইসিসহ নির্বাচন কমিশনারবৃন্দ ও চিহ্নিত আমলা এবং তাদেরকে পরিচালনাকারী বিএনপি-জামায়াত জোটকেই বহন করতে হবে।

তিনি বলেন, “আমরা শুনতে পাচ্ছি, বিএনপি-জামায়াত জোট ইয়াজউদ্দিনকে দিয়ে তাদের পরিকল্পনা মতো কাজ না হলে তার পরিবর্তে স্পীকার জমিরউদ্দিন সরকারকে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকার প্রধানের পদে বসানোর পাঁয়তার করছে। অদৃশ্য সুতার টানকে আরো শক্ত করার জন্যই জমিরউদ্দিনকে ডোন্টমুভ অবস্তায় রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, ওয়র্কার্স পাটির নেতা রাশেদ খান মেনন এবং জাসদ নেতা হাসানুল হক ইনু।