২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য মন্ত্রণালয়ের পদ থেকে উপদেষ্টাকে অপসারণের দাবি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে সাবেক সেনা প্রধান মেজর জেনারেল (অব.) হাসান মশহুদ চৌধুরীকে অপসারণের দাবি করেছেন রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2006, 04:46 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

সাবেক গেরিলা নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমাসহ কয়েকজন শুক্রবার এক যুক্ত বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, শান্তিচুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হবেন একজন উপযুক্ত পাহাড়ি। কিন্তু চুক্তি লঙ্ঘন করে এই পদে এমন একজন বসানো হয়েছে যিনি একসময় পাহাড়ে ব্রিগেড প্রধানের দায়িত্ব পালন করেছেন। আর এই সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদেই গত ৩৫ বছর ধরে পাহাড়ে আদিবাসী হত্যা. নির্যাতন ও নিপীড়ন চলছে।

বিবৃতিতে একইসঙ্গে দাবি করা হয়, পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়াকে অপসারণ করে এই পদটি আপাততঃ পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমার কাছে হস্তান্তর করা হোক।

বিবৃতিতে সাক্ষর করেন সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান, আদিবাসী নেতা সঞ্জীব দ্রং, রবীন্দ্রনাথ সরেন, অধ্যাপক অজয় রায়, সাংবাদিক প্রফুল্ল কুমার ভক্ত, অরুণ কর্মকার, গোলাম মুর্তজা প্রমুখ।