২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কমনওয়েলথের দুই প্রতিনিধির সঙ্গে সিইসির বৈঠক

দুই সদস্যের কমনওয়েলথ প্রতিনিধিদল বুধবার বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের সঙ্গে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2006, 12:50 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

প্রতিনিধি দলের দুই সদস্য এবং কমনওয়েলথ সচিবালয়ের বিশেষ উপদেষ্টা এবং এশীয়-ইউরোপ শাখার প্রধান সৈয়দ শরফুদ্দিন কমনওয়েলথ সচিবালয়ের গণতন্ত্র শাখার রাজনৈতিক কর্মকর্তা জুলি ব্রডবেন্টের সঙ্গে সকাল ১১ টা থেকে পৌণে একঘন্টা স্থায়ী বৈঠক করেন।

বৈঠকের বিষয়ে নির্বাচন কমিশন সচিব আবদুর রশীদ সরকার প্রতিনিধি দলকে জানিয়েছেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সবরকম নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সৈয়দ শরফুদ্দিন সাংবাদিকদের বলেন, নির্বাচনে কমনওয়েলথ পর্যবেক্ষক দল পাঠাবে কি-না তা সংস্থাটির সচিবালয় তাদের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।