২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের সাথে নাগরিক আন্দোলনের একাত্মতা ঘোষণা

তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সাথে একাত্মতা ঘোষণা করেছে সম্মিলিত নাগরিক আন্দোলন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2006, 07:52 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিলের সাথে তাঁর গুলশানের বাসভবনে বৃহস্পতিবার সন্ধ্যায় নাগরিক আন্দোলনের একটি প্রতিনিধি দল সাক্ষাত করে তাঁদের একাত্মতার ঘোষণা দেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের কো-আহ্বায়ক কাজী ফারুক, ইকবাল সোবহান চৌধুরী, ড. আআমস আরেফিন সিদ্দিক ও নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। আওয়ামী লীগের সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।

পরে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, ১৪ দলের সংস্কার প্রস্তাব না মেনে ২৮ অক্টোবর বিচারপতি কেএম হাসানের কাছে ক্ষমতা হস্তান্তর করা হলে আওয়ামী লীগসহ ১৪ দল সর্বাত্মক আন্দোলনে নামবে। সম্মিলিত নাগরিক আন্দোলন ও পেশাজীবী সমন্বয় পরিষদ এ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে।

তিনি জানান, বিরোধী ১৪ দল কোন অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে কেএম হাসানকে মেনে নেবে না। তারপরও সরকার তার হাতে ক্ষমতা হস্তান্তর করলে উদ্ভূত পরিস্থিতির জন্য বিএনপি সরকারকেই দায়দায়িত্ব  বহন করতে হবে।

নাগরিক আন্দোলনের কো-আহ্বায়ক ড. আরেফিন সিদ্দিক নফহবংি২৪.পড়স-কে জানান, সংহতি সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ অবস্থায় কেএম হাসানের হাতে ক্ষমতা হস্তান্তর করা হলে ১৪ দলের ঘোষিত কর্মসূচির সাথে নাগরিক আন্দোলন একাত্ম  থাকবে। কর্মসূচি সফল করতে সংগঠনের পক্ষ থেকে ১৪ দলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হবে।