২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে নাগরিক আন্দোলনের মানববন্ধন

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার দাবিতে সম্মিলিত নাগরিক আন্দোলন জেলা কমিটি শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2006, 10:30 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

শহরের প্রেসক্লাব চত্ত্বরে বেলা ১১টায় এই মানববন্ধন কর্মসূচি শুরু হয় এবং তা বাজার স্টেশন চত্ত্বর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে বি¯তৃত হয়। এক ঘন্টার কর্মসূচিতে  বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের শত শত নেতা--কর্মী অংশ নেন।

সম্মিলিত নাগরিক আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ডা. জহুরুল হক রাজা কর্মসূচির উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাড. কে এম হোসেন আলী হাসান, কামরুজ্জামান লাবু, জাকিরুল ইসলাম সান্টু, আব্দুল হাই তালুকদার ও অনান্যরা।

বক্তারা অবিলম্বে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং জাতীয় স্বার্থ বিবেচনা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কারের দাবি মেনে নেয়ার আহবান জানান।