সংবাদপত্রের কারণেই সাফল্যের সাথে কাজ করতে পেরেছি: বাবর
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, সরকারের দায়িত্ব পালনকালে গত পাঁচ বছরে বিভিন্ন সংবাদপত্রের খবরগুলো আমার কাছে গোয়েন্দার মতো কাজ করেছে। এসব তথ্যের ভিত্তিতে কাজ করার কারণেই সাফল্যের সাথে দায়িত্ব পালন করা সম্ভব হয়েছে। এজন্য এ কৃতিত্বের দাবিদার সাংবাদিকরাও।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শনিবার তিনি একথা বলেন।
ক্র্যাব সভাপতি পারভেজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য সচিব সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সফিকুল করিম, বিআইডবি¬উটিসির চেয়ারম্যান শামসুর রহমান, শিমুল বিশ্বাস ও ক্র্যাব সাধারণ সম্পাদক আরিফ রহমান প্রমুখ।
প্রতিমন্ত্রী বলেন, ১৭ আগস্টের বোমা হামলা আমার কাছেও কম বিস্ময়ের ছিল না। কারণ ওই সময়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা চলছিল। কিন্তু পরে মিডিয়ার সহায়তায় আমরা জঙ্গিদের গ্রেফতার ও শাস্তির ব্যবস্থা করতে সক্ষম হয়েছি। তিনি ভবিষ্যতেও সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
