২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তানোর ও গোদাগাড়ীতে মন্ত্রী আমিনুল হককে অবাঞ্ছিত ঘোষণা

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং স্থানীয় সাংসদ ব্যারিস্টার মোহাম্মদ আমিনুল হককে বৃহস্পতিবার তানোর ও গোদাগাড়ী উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন উভয় থানার  যুবদল নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2006, 09:21 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

তানোরের ডাকবাংলো মাঠে বৃহ¯পতিবার বিকালে এক সমাবেশে গোদাগাড়ী ও তানোর থানা শাখা যুবদল এবং মন্ডুমালা ও কাঁকনহাট পৌর যুবদলের নেতৃবৃন্দ এলাকাবাসীর প্রতি মন্ত্রী ও  তার সহযোগীদের প্রতিরোধেরও আহ্বান জানান।

সূত্র জানায়, তানোর থানা যুবদল আয়োজিত ইফতার পূর্ব প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে থানা যুবদলের সভাপতি ও পৌর চেয়ারম্যান এমরান আলী মোল্লা বলেন, ‘এই মন্ত্রীর জন্য আমরা ঘরে--বাইরে কোথাও মুখ দেখাতে পারি না। লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যায়’।

তিনি বলেন, গত পাঁচ বছরে চিহিৃত কয়েকজন সহযোগী নিয়ে মন্ত্রী যে লাগামহীন দুর্র্নীতি করেছেন, তার ফলে আগামী নির্বাচনে রাজশাহী--১ (তানোর--গোদাগাড়ী) আসনে প্রার্থী পরিবর্তন করা জরুরি হয়ে পড়েছে।

তিনি বলেন, ব্যারিস্টার আমিনুল হকের আহ্বানে ১৪ অক্টোবর গোদাগাড়ীর কাঁকনহাটে আয়োজিত কথিত যুব সমাবেশে অংশ না নেওয়ার অপরাধে মন্ত্রীর ধামাধর জেলা যুবদলের সভাপতি তোফাজ্জল হোসেন তপু অগণতান্ত্রিক পন্থায় গোদাগাড়ী ও তানোরের যুবদলের ৪ টি কমিটি বাতিল ঘোষণা করেন।

এমরান মোল্লা আরো বলেন, আজ থেকে মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হককে গোদাগাড়ী ও তানোরের সব জায়গায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যারিস্টার আমিনুল হককে এলাকায় দেখামাত্র লাঠিসোটা নিয়ে তাড়া করবেন। আর মা--বোনরা তাড়া করবেন ঝাঁটা নিয়ে। তাকে রাস্তায় দেখলেই থু থু নিক্ষেপ করবেন।

তানোর থানা কৃষক দলের সভাপতি বিশ্বনাথ সরকার সমাবেশে বলেন, মন্ত্রী ও তার সহযোগীদের দুর্নীতি এখন ওপেন সিক্রেট। মন্ত্রী গত পাঁচ বছরে শত শত শিক্ষিত বেকারকে চাকরি দেওয়ার নাম করে কোটি টাকা পকেটস্থ করেছেন। কিন্তু চাকরি না পেলেও ভুক্তভোগীরা এখন পর্যন্ত  টাকা ফেরত পাননি।

গোদাগাড়ী থানা যুবদলের সাধারণ সম্পাদক হযরত আলি বলেন, আমরা মন্ত্রীকে তিনবার ভোট দিয়ে সাংসদ নির্বাচিত করেছি এবং তিনি মন্ত্রী হয়েছেন। কিন্তু তিনি গোদাগাড়ী বা তানোরের সাধারণ মানুষের জন্য কিছু না করে কয়েকজন লুটেরা নেতার পকেট ভারী করার জন্য কাজ করেছেন।

তানোর থানা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান হাসিবুল বলেন, গোদাগাড়ী ও তানোরের মানুষকে এবার সাবধান হতে হবে। তাদের ঘরে মন্ত্রী ও তার চিহ্নিত দোসররা যাতে প্রবেশ করতে না পারে সেজন্য আগাম ব্যবস্থা নিতে হবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তানোর পৌর যুবদল সভাপতি ওমর আলী, তানোর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ কাঞ্চন, তানোর থানা কৃষকদলের সাধারণ সম্পাদক জামালউদ্দিন ও কাকনহাট পৌর যুবদল সভাপতি এহতেশামুল হক।