২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৩টি সংসদীয় কমিটি নিয়ম মেনে সভা করেনি

মন্ত্রণালয়গুলোর কাজের স্বচ্ছতা নিশ্চিত করার দায়িত্বে নিযুক্ত ৩৭টি সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে ৩৩টিই যথাসময়ে বৈঠক করেনি। জাতীয় সংসদের নীতিমালা অনুযায়ী, প্রত্যেক মাসে প্রত্যেকটির কমপক্ষে একটি করে সভা হতে হবে। নিজে কয়েকটি কমিটির সদস্য হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী খালেদা জিয়া একটি বৈঠকেও অংশ নেননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2006, 04:57 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

যথাসময়ে সভা না করায় কমিটিগুলো গত পাঁচ বছরে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এতে সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম সঠিকভাবে পর্যবেক্ষণ করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।

২৭ অক্টোবর বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে বৃহস্পতিবার পাট ও বস্ত্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির শেষ সভা অনুষ্ঠিত হয়।

নফহবংি২৪.পড়স এর কাছে সংসদ সচিবালয়ের একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নাম না প্রকাশের শর্তে বলেন, ৩৭টি কমিটির মধ্যে মাত্র চারটি মাসিক সভা করার শর্ত মেনেছে।

প্রায় ৩৯ মাস আগে ২০০৩ সালের ১৫ই জুলাই সংসদীয় কমিটি  গঠনের পর থেকে আইন, কৃষি, প্রাথমিক ও গণশিক্ষা এবং জ্বালানি এ চারটি মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলোই কেবল প্রতি মাসে আলোচনায় বসে।

এসময় পাট ও বস্ত্র মন্ত্রণালয় সংক্রান্ত কমিটি ১৪টি, স্বরাষ্ট্র ও মুক্তিযুদ্ধ বিষয়ের কমিটি ১৬টি করে, যোগাযোগ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিকল্পনা এ তিন বিষয়ের কমিটি ১৭টি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২০টি, এবং অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত কমিটির ২১টি বৈঠক হয়েছের।

নিয়ম অনুযায়ী, কোনো কমিটির সভাপতি মাসে একবার করে বৈঠক ডাকতে ব্যর্থ হলে জাতীয় সংসদ  সচিবালয়ের সচিবকে বৈঠক ডাকার আদেশ দেওয়া স্পিকারের দায়িত্ব। কিন্তু স্পিকার জমিরউদ্দিন সরকার কখনই তার এ ক্ষমতাকে কাজে লাগাননি।

পরপর আট মাস বৈঠক না হওয়ায় আওয়ামী লীগ সাংসদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ নাসিম আইনশৃঙ্খলা নিয়ে আলোচনার জন্য স্পিকারকে চিঠি দেন। কিন্তু স্পিকার জমির উদ্দিন সরকার এ ব্যাপারে কিছুই করেননি।

প্রধানমন্ত্রী খালেদা জিয়াও এ দায় থেকে সরতে পারবেন না। সংস্থাপন, প্রতিরক্ষা, প্রাথমিক শিক্ষা এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রধান হয়েও প্রধানমন্ত্রী খালেদা জিয়া কোন সভাতেই অংশ নেননি। এম সাইফুর রহমান এবং গৃহায়ণ ও গনপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা আব্বাস এর মত উর্ধ্বতন মন্ত্রীরাও অধিকাংশ সভাতেই অনুপস্থিত ছিলেন। সাইফুর রহমান কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের পাঁচটি এবং অর্থ মন্ত্রণালয়ের সাতটি সভায় অংশ নেন। কমিটিগুলো প্রায় আড়াই হাজার সুপারিশ করলেও মন্ত্রণালয়গুলো তার খুব কমই বাস্তবায়ন করেছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অনিয়ম খতিয়ে দেখার জন্য স্থায়ী কমিটিগুলো  মোট ১৩৪টি সংসদীয় উপ কমিটি গঠন করলেও অধিকাংশ উপ কমিটিই তদন্ত রিপোর্ট তৈরি বা পেশ করতে ব্যর্থ হয়েছে।

কিন্তু জমিরউদ্দিন সরকার নফহবংি২৪.পড়স কে জানান, ‘অধিকাংশ সময় বিরোধী দল সংসদ বর্জন করলেও সাংসদরা স্থায়ী কমিটির কাজ ভালোভাবেই করেছেন।’ কমিটির কাজকে তিনি ‘ভালো’ বলেও উল্লেখ করেন।

কিন্তু বিরোধী দল আওয়ামী লীগ সরকারের এ দাবি প্রত্যাখ্যান করেছে।

বিরোধী দলীয় উপনেতা আব্দুল হামিদ নফহবংি২৪.পড়স কে বলেন, ‘প্রধানমন্ত্রী কমিটির সভাপতিদের দুর্নীতি নিয়ে কথা না বলার ব্যাপারে সতর্ক করে দেওয়ায় কমিটিগুলো ঠিকমত কাজ করতে পারেনি।’