২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনা প্রেসক্লাবে বিএনপি নেতা-কর্মীদের হাতাহাতি

পৌর বিএনপির সম্মেলনে কাউন্সিলারদের তালিকা তৈরি নিয়ে সোমবার বিকেলে নেত্রকোনা প্রেসক্লাবে দুটি গ্র“পের নেতা--কর্মীদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2006, 08:51 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

এতে পাঁচজন নেতাকর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পর উভয়পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।

সূত্র জানায়, কাউন্সিলারদের তালিকাকে কেন্দ্র করে গত ১৩ সেপ্টেম্বর পৌর বিএনপির সম্মেলন পন্ড হয়ে যায়। পরে ২৯ সেপ্টেম্বর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নেত্রকোনায় এলে পৌর বিএনপির নেতা--কর্মীরা তাকে ঘেরাও করে সম্মেলনের তারিখ ঘোষণার দাবি জানায়। তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অবিলম্বে সম্মেলন আয়োজন এবং কাউন্সিলারদের সঠিক তালিকা তৈরির জন্য নেতৃবৃন্দকে নির্দেশ দিয়ে যান। এর প্রেক্ষিতে গত কয়েকদিন ধরেই নেত্রকোনা প্রেসক্লাবে কাউন্সিলারদের তালিকা তৈরির জন্য সভা চলছিল।

এরই ধারাবাহিকতায় সোমবার সভা চলাকালে কাউন্সিলারদের নামের তালিকা সংযোজন ও বিয়োজনকে কেন্দ্র করে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে উভয় গ্র“পের নেতা--কর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এসময় সিনিয়র নেতারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। পরে কোন প্রকার সিদ্ধান্ত ছাড়াই সভা স্থগিত হয়ে যায়।