২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের নামে হাসান, আজিজকে জায়েজ করার চেষ্টা বরদাশত করা হবে না: বিটিভি ঘেরাও এর আগে স্বেচ্ছাসেবক লীগ

স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অবমাননাকর তথ্যচিত্র প্রচারের প্রতিবাদে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শনিবার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2006, 09:37 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

এক সংবাদ বিঞ্জপ্তিতে বলাহয়,এর আগে বেলা ১১ টায় নগরীর মালিবাগ রেলক্রসিং চত্বরে ঘেরাও পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহ--সভাপতি অধ্যাপক আব্দুল হান্নান।

দলের ঢাকা মহানগর (দক্ষিণ) সভাপতি দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ--কমিটির সহ--সম্পাদক এসএম কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সহ--সভাপতি অ্যাড. মোল্লা মোঃ আবু কাওছার, মঈন উদ্দিন মঈন, মফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, জাহাঙ্গীর আহমেদ ও সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাপস পাল বক্তব্য রাখেন।

সমাবেশে পংকজ দেবনাথ বলেন, সংলাপের নামে হাসান ও আজিজকে জায়েজ করার চেষ্টা বরদাশত করা হবে না । বিচারপতি কেএম হাসানকে তত্ত্ববধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা হলে জনগণ শেখ হাসিনার আহ্বানে নৌকার বৈঠা ও লগি হাতে সারাদেশ অচল করে দেবে।

বিটিভিতে প্রচারিত বিতর্কিত তথ্যচিত্র প্রচারের বিষয়ে তিনি বলেন, ৭১ এর যুদ্ধাপরাধী, পাকিস্থানী হানাদারদের দোসর নিজামী--মুজাহিদদের সাথে নিয়ে খালেদা জিয়া--তারেক রহমান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে মূলত মহান স্বাধীনতাকে ব্যর্থ করতে চেয়েছেন।