২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাল্টাপাল্টি শ্লোগানে মুখরিত সংসদ ভবন

সংসদ ভবনে শুক্রবার সকালে যখন দ্বিতীয় দফা সংলাপ চলছিল, তখন বাইরে ছিল উৎসুক নেতা--কর্মীদের ভীড়। বিএনপি ও আওয়ামী লীগ দুপক্ষই চেষ্টা করে নিজ নিজ শক্তিমত্তা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2006, 03:34 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

দেখাতে। পাল্টাপাল্টি শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

সংলাপ শেষে বেলা সাড়ে ১২ টার দিকে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সংসদ ভবনের বাইরে আসেন। প্রথমেই বিএনিপি নেতারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমর্থনে শ্লোগান দেন। সঙ্গে সঙ্গে পাল্টা শ্লোগান ধরে আওয়ামী লীগের নেতা -- কর্মীরাও।

এর কয়েক মিনিটের মধ্যে সংসদ ভবনের প্রবেশ পথের দুই পাশে অবস্থান নেন বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেই সঙ্গে দিতে থাকেন নানা ধরনের শ্লোগান। এক পর্যায়ে তা রুপ নেয় উস্কানীমূলক শ্লোগানে। তবে পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা হস্তক্ষেপ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারেনি।

তবে উভয় দলের শীর্ষস্থানীয় কোন নেতা মিছিলে যেমন যোগ দেননি, তেমনি শ্লোগানও দেননি তাদের কেউ।