২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের সঙ্গে রোকার বৈঠক

মার্কিন যুক্তরাষ্ট্রের সফররত সহকারি পররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টিনা রোকা শুক্রবার সকালে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ও শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে মিলিত হন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2006, 03:19 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

পৌনে এক ঘন্টা স্থায়ী এ বৈঠকে তারা বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার, জঙ্গি দমন ও আগামী নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের আন্তরিক প্রচেষ্টায় জঙ্গি দমন অভিযান অনেকাংশেই সফল হয়েছে এবং জঙ্গি দমন অভিযান শিগগিরই পুরোপুরি সফল হবে বলে তারা আলোচনায় আশাবাদ ব্যক্ত করেন।

মাওলানা নিজামী বলেন, বাংলাদেশের জনগণ ধর্মপ্রাণ। কিন্তু ধর্মকে নিয়ে এদেশে কোন সংঘাত নেই। এদেশের জনগণ চলমান গনতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে বদ্ধপরিকার।

এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও ব্যারিস্টার আবদুর রাজ্জাক এবং বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্স জুডিথ এ শামাস উপস্থিত ছিলেন।