চট্টগ্রাম ডক শ্রমিক সিবিএ নির্বাচনে ১৪ দল সমর্থিত শ্রমিক ইউনিয়ন বিজয়ী
চট্টগ্রাম ডক শ্রমিক সিবিএ নির্বাচনে ১৪ দলীয় জোট সমর্থিত ডক শ্রমিক ইউনিয়ন চারদলীয় জোট সমর্থিত ডক জাতীয়তাবাদী শ্রমিক দলকে বিপুল ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছে।
কলম হাতুড়ি প্রতীক নিয়ে ডক শ্রমিক ইউনিয়ন পেয়েছে দুই হাজার ৩৩৮ ভোট এবং ক্রেন প্রতীক নিয়ে ডক জাতীয়তাবাদী শ্রমিক দল পায় এক হাজার ৫৪৫ ভোট।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৪ হাজার ২০০ জন ডক শ্রমিক।
বিজয়ী কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরী প্রতিক্রিয়ায় জানান, শান্তি পূর্ণ ভোট গ্রহণের কারণে তাদের প্যানেল জয়লাভ করেছে।
