ষড়যন্ত্র করে দেশের অব্যাহত উন্নয়নের ধারাবাহিকতা থামানো যাবে না: মওদুদ
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ষড়যন্ত্র করে দেশের অব্যাহত উন্নয়নের ধারাবাহিকতা থামানো যাবে না।
বাংলাদেশ সচিবালয় পার্সোনাল অফিসার্স অ্যাসোসিয়েশনের একাংশের অভিষেক ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে বুধবার প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
আইন মন্ত্রী অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন , দেশে আইন শৃংক্ষলা পরিস্থিতি ভাল একারণে বিদেশী বিনিয়োগ আসতে শুরু করেছে, দেশে পর্যাপ্ত খাদ্য চাল ডাল, লবন মজুদ রয়েছে স্বাস্থ্য খাতসহ সকল দিকে উন্নতি হচ্ছে। জিনিষপত্রের দাম একটু বাড়লেও দেশে কোনো কিছুর ঘাটতি নেই মানুষ না খেয়ে মরে নাই সরকারের দেশের মনুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।
এসময় তিনি অ্যাসোসিয়েশনের দাবিসমূহ পুরনের অঙ্গীকার ব্যাক্ত করেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি এমপি এবং বিএমএ’র মহাসচিব ডা. এ জেড এম জাহিদ।
আইনমন্ত্রী আরও বলেন , পার্সোনাল অফিসাররা সরকারের গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত। এ জন্য পার্সোনাল কর্মকর্তাদের আরো দক্ষ করে তোলার জন্য বিদেশে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিৎ ।
তিনি বলেন, দেশে সন্ত্রাসীদের মদদাতাদের আইনের মাধ্যমে দমন করতে নতুন আইন প্রনয়ণ করা হবে।
