২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা সংক্রান্ত রিটের শুনানিকালে আদালতে শোরগোল

নতুন ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারের একক সিদ্ধান্ত গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি অনুষ্ঠানকালে মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে ব্যাপক শোরগোল হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 08:04 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

মামলার বিবাদী পক্ষের কৌসুলি অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ এমপি’র একটি বক্তব্যকে কেন্দ্র করে এ হৈ চৈ’র ঘটনা ঘটে। অ্যাডভোকেট মাহবুবউদ্দিন আদালতে বলেন, এ রিট পিটিশনের শুনানি দীর্ঘায়িত হলে আদালত ধ্বংস হয়ে যাবে।

তার এ মন্তব্যে এজলাস উত্তপ্ত হয়ে ওঠে এবং রিট আবেদনকারীদের পক্ষের আইনজীবীরা এ মন্তব্যের বিরোধীতা করে বলেন, সরকারপন্থী এই আইনজীবী আদালত ও বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে তাকে ধ্বংস করার চেষ্টা করছেন।