২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরের গাংনীতে শক্তিশালী বোমা বিস্ফোরণ

মেহেরপুরের গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ডে বুধবার রাতে এক শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2005, 10:51 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

পুলিশ সূত্র জানায়, রাত আনুমানিক ৯টায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকার সুযোগে অজ্ঞাত সন্ত্রাসীরা স্থানীয় হারুন ট্রেডার্সকে লক্ষ্য করে বোমা ছুঁড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে পার্শ্ববর্তী চত্বরে বিস্ফোরিত হয়। এতে বিরাট গর্তের সৃষ্টি হয়।

গাংনী পুলিশ বলছে, আতঙ্ক সৃষ্টির জন্যে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।