২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেলে শুরু হচ্ছে সংসদ অধিবেশন

বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে শুরু হচ্ছে অষ্টম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন। এ অধিবেশনেও প্রধান বিরোধী দল আওয়ামী লীগ যোগ দিচ্ছে না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 01:24 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

অধিবেশন শুরুর আগে বিকেল সাড়ে চারটায় কার্যউপদেষ্টা কমিটি এবং বিকেল সাড়ে তিনটায় জামায়াতে ইসলামীর সংসদীয় দলের সভা আহ্বান করা হয়েছে। কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এ অধিবেশনের কার্যকাল নির্ধারণ করা হবে।

সংসদের চলতি অধিবেশনে ১৭ আগস্টের দেশব্যাপি সিরিজ বোমা হামলা ছাড়াও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সামরিক শাসনকে অবৈধ ঘোষনা করে হাইকোর্টের রায় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজই এসব ইস্যুতে সংসদে ভাষণ দিতে পারেন।

সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত ৩৬ জন সাংসদ অধিবেশনে প্রথমবারের মতো যোগ দিচ্ছেন।

এবারের অধিবেশন বেশ কয়েকটি বিল উত্থাপন হতে পারে। এর মধ্যে রয়েছে, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিল, ২০০৫’, ‘বীজ (সংশোধন) বিল, ২০০৫’, ‘দি কোড অব কোর্টস অব ওয়ার্ড, ২০০৫’, ‘দি ব্যাংক কোম্পানি বিল, ২০০৫’, ‘দি ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল অর্গানাইজেশন (সংশোধন) বিল, ২০০৫,।

এছাড়াও প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, সাংসদ ও বিচারপতিদের বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি বিল এ অধিবেশনে উত্থাপন হতে পারে বলে জানা গেছে।