২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাত

প্রধানমন্ত্রী খালেদা জিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। এ সময় তিনি তাঁর সাম্প্রতিক চীন ও জাপান সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2005, 08:58 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

প্রধানমন্ত্রী ঘন্টাধিককাল বঙ্গভবনে অবস্থানকালে রাষ্ট্রপতিকে জানান, তাঁর চীন ও জাপান সফর অত্যন্ত সফল হয়েছে। এ দুটি সফরে দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রাষ্ট্রপতির সাম্প্রতিক সৌদি আরব সফরকালে বাদশাহ ফাহাদ বিল আব্দুল আজিজের নামাজে জানাযায় যোগদান এবং সেখানে বিশ্ব নেতাদের সাথে সাক্ষাতের বিষয়টিও উভয়ের আলোচনায় আসে।

রাষ্ট্রপতির পত্নী অধ্যাপিকা ড. আনোয়ারা বেগম, স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, প্রধানমন্ত্রী রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, রাষ্ট্রপতির সচিব আবু সোলায়মান চৌধুরীসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এরআগে প্রধানমন্ত্রী মহানগর নাট্যমঞ্চে বিএনপির ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।