২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া সরকারি জমি লিজ ও বিক্রি না করার আহ্বান

ভূমি মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া সরকারের কোনো বিভাগ সরকারি জমি বিক্রি বা লিজ না দেওয়ার আহ্বান জানিয়েছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 08:34 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

মঙ্গলবার সংসদীয় স্থায়ী কমিটির সভায় থেকে এ আহ্বান জানানো হয়।

কমিটির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, ১৯৯৮ সালে মন্ত্রী পরিষদে এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত নেওয়া হলেও এখনও এ সিদ্ধান্ত এখনো বাস্তবায়িত হচ্ছে না। এ নিয়ে সভায় কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন।

সভায় কমিটির সভাপতি মাহবুবুর রহমান জানান, ভূমি মন্ত্রণালয় কক্সবাজারে কয়েক হাজার একর জমি পানি উন্নয়ন বোর্ডকে দিয়েছিল। কিন্তু বোর্ড সাত হাজার একরেরও বেশী উদ্বৃত্ত জমি মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়কে প্রদান করে। মৎস্য মন্ত্রণালয় এখন আবার সেই জমি বেসরকারি খাতে লিজ দিচ্ছে।

সভায় কমিটির সদস্যরা ওই ধরণের লিজ প্রদানের বিষয়ে অসস্তোষ প্রকাশ করেন এবং তারা ১৯৯৮ সালের মন্ত্রী পরিষদের সভার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সরকারের প্রতি সুপারিশ করে।

এতে ভূমি প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া, ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এনামুল হক, প্রমোদ মানকিন এবং আব্দুল করিম আব্বাসী উপস্থিত ছিলেন।