২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষ আহত ১০

রংপুরের মিঠাপুকুর ডিগ্রি কলেজে সোমবার ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 06:13 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ছাত্রলীগ নবীন ছাত্রদের স্বাগত জানিয়ে মিছিল বের করে। একই সময় ছাত্র শিবিরও কলেজ ক্যাম্পাসে মিছিল বের করে। এসময় দুটি মিছিল মুখোমুখি হলে উভয় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়ে যায় এবং এতে উভয় সংগঠনের কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।

এ ঘটনায় কোনও মামলা হয়নি।