২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা মঙ্গলবার টুঙ্গিপাড়া যাচ্ছেন

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মঙ্গলবার দু’দিনের সফরে টুঙ্গিপাড়া যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

দলীয় সূত্র জানিয়েছে, শেখ হাসিনা মঙ্গলবার সকাল ৭টায় সড়কপথে গোপালগঞ্জের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন।

বিকেলে তিনি জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মাজার কমপ্লেক্সের পাবলিক প্লাজায় অনুষ্ঠেয় স্মরণ সভায় যোগ দেবেন।

সফরকালে শেখ হাসিনা গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া আওয়ামী লীগ এবং পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া তিনি বেশ ক’টি পথসভায় বক্তব্য রাখবেন।

তিনি বুধবার বিকেলে ঢাকার উদ্দেশে রওনা হবেন।