২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে আওয়ামী লীগের সভায় বিএনপি ক্যাডারদের হামলায় ২০ জন আহত

নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় শনিবার বিকেলে আওয়ামীলীগের সভায় বিএনপি ক্যাডারদের হামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২০ জন নেতাকর্মী আহত হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 08:52 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

প্রত্যক্ষ্যদর্শী সূত্র জানায়, মনোহরদী পৌর এলাকার মাঝিবাড়ি মাদ্রাসা প্রাঙ্গনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত বর্ধিত সভায় সরকারদলীয় ক্যাডাররা হামলা চালায়।

সূত্র আরও জানায়, আওয়ামী লীগের উপজেলা কমিটির সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে সভা চলাকালে বিএনপির উপজেলা কমিটির সদস্য কাশেম মেম্বার এবং নাগারচি বকুলের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: আবদুর রউফ সরদার (৫০), আওয়ামী লীগের থানা কমিটির সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক (৫২), যুবলীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোকসেদুল আলম নিলু, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা কমিটির আহ্বায়ক বজলুল হক বকুল (৩০), শামীম সাকের (২৭), শফিকুল ইসলাম বাদল (৩২), মাসুদ (৩০), কামাল হোসেন (২৮), তারেক আহমদ (৩০), মো: কবির হোসেন (২৭), সিরাজ মাঝিসহ ২০ জন নেতাকর্মী আহত হন। আহতদের বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জেলা আওয়ামী লীগ ও যুবলীগ এ ঘটনার নিন্দা জানিয়েছে।