২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন পিস কোরের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ

দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিপ্রায়ে মার্কিন পিস কোরের অবস্থানের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 08:58 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, শান্তিরক্ষী বাহিনীসহ বেশ কিছু সংগঠনের মাধ্যমে আমেরিকা আমাদের জাতীয় নীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। মার্কিন শান্তিরক্ষী বাহিনীকে অবশ্যই বাংলাদেশ ত্যাগ করতে হবে। তারা আমাদের ভুল পথে পরিচালিত করছে।

শামসুল আলম তার বক্তব্যে বলেন, তারা তাদের সাম্রাজ্যবাদ বিস্তারের জন্যেই কাজ করে। আমাদের দেশে তাদের কোনও প্রয়োজন নেই। তিনি বলেন, আমেরিকা যদি বিশ্বকে তার মহত্ব¡ দেখাতে চায়, তাহলে তাদের পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে হবে। পিস কোর পাঠিয়ে এটি করা যাবে না।

পিস কোরের পরিচালক গাড্ডি এইচ. ভাসকুয়েজ সম্প্রতি তার বাংলাদেশ সফরের সময় বলেন, বাংলাদেশের গ্রামাঞ্চলের নারী উন্নয়ন এবং স্বাস্থ্য খাতে সহযোগিতাসহ ইংরেজি ভাষা শিক্ষার প্রসারে ৬৮ জন পিসকোর সদস্য কাজ করছে। বছর শেষে আরও ৬০ জন কর্মী বাংলাদেশে আসবে।