২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সাথে উর্দু ভাষী মোহাজির মাশওয়ার্তি কমিটি নেতৃবৃন্দের সাক্ষাৎ

বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সাথে বৃহস্পতিবার তার ধানমন্ডির কার্যালয়ে উর্দু ভাষী মোহাজির মাশাওয়ার্তি কমিটির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 09:29 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কমিটির সভাপতি হাজী মোহাম্মদ হারুন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিদ আনসারী।

সাক্ষাতকালে শেখ হাসিনা ধৈর্যসহকারে প্রতিনিধি দলের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

শেখ হাসিনা বলেন, আপনাদের সমস্যাগুলো মানবিক এবং এর ন্যায় সঙ্গত সমাধান হওয়া উচিত। তিনি বলেন, আমাদের সময়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করেছি এবং আগামীতেও এই সমস্যা সমাধানের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।