২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারের সাথে কোরিয়া ও জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাত

বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত সিওং উং পার্ক এবং বিদায়ী জার্মান রাষ্টদূত ডিয়েট্রিচ আন্দ্রিয়াস সোমবার জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সাথে তার সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

এ সময় তারা স্পিকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

কোরীয় রাষ্ট্রদূত এ সময় ইন্টার পার্লামেন্টারি সোস্যাল সার্ভিসের সাধারণ সভায় যোগদানের জন্য সে দেশের স্পিকার কিম উন-কি’র একটি আমন্ত্রণপত্র স্পিকারের কাছে হস্তান্তর করেন। কোরিয়ার রাজধানী সিউলে আগামী ২৪ থেকে ২৬ আগস্ট এ সভা অনুষ্ঠিত হবে।

স্পিকার তাকে আমন্ত্রণ জানানোর জন্য তার দেশের স্পিকারকে ধন্যবাদ জানান।

এদিকে বিদায়ী জার্মান রাষ্ট্রদূত আন্দ্রিয়াস স্পিকারের সাথে সাক্ষাতকালে দুদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

স্পিকার এ সময় তার লেখা ‘গ্লিম্পসেস অব ইন্টারন্যাশনাল ল’ এবং ‘স্ট্রংগার ইউনাইটেড ন্যাশনস ফর পিসফুল ওয়েলফেয়ার ওয়ার্ল্ড’ নামে দুটি বই রাষ্ট্রদূতকে উপহার দেন।

সংসদ সচিবালয়ের সচিব ড. ওমর ফারুক খান এ সময় উপস্থিত ছিলেন।