২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা কানের চিকিৎসার জন্যে ১৬ জুলাই আমেরিকা যাচ্ছেন

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার ক্ষতিগ্রস্ত কানের চিকিৎসার জন্যে আগামী ১৬ জুলাই শনিবার আমেরিকা যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 04:52 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

ব্রিটিশ এয়ারওয়েজ’র একটি বিমানযোগে ওই দিন সকালে তিনি ঢাকা ছাড়বেন। তার এ সফরকাল  দু’সপ্তাহ হতে পারে।

বিরোধী দলীয় নেতার একজন ব্যক্তিগত কর্মকর্তা বিডিনিউজকে জানান, যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শেখ হাসিনার কানের চিকিৎসার ফলো-আপের জন্যে তার এ সফর। চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের পর এই সফরসূচি নির্ধারণ করা হয়েছে। 

শেখ হাসিনা কানের চিকিৎসার জন্যে গত মার্চে সর্বশেষ আমেরিকা গিয়েছিলেন।

গত বছর ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় তার কান মারাতœকভাবে ক্ষতিগ্রস্ত হয়।