২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী যতটুকু ক্ষমতা দিয়েছেন ততটুকুই ব্যবহার করছি: জ্বালানি উপদেষ্টা

জ্বালানি  উপদেষ্টা মাহমুদুর রহমান বলেছেন, আমি আইনজীবী নই, আমার নিয়োগ সংবিধান পরিপন্থী কিনা জানি না। সরকার আমাকে যতটুকু দায়িত্ব দিযেছে ততটুকুই পালন করার চেষ্টা করছি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 06:27 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

জ্বালানি বিষয়ক রিপোর্টার ফোরাম আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে বুধবার জ্বালানি উপদেষ্টা আরও বলেন, এতটুকু জানি আমি বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করছি। একজন মন্ত্রী শপথ নিয়ে যেভাবে কাজ করেন আমিও সেভাবেই দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছি।

মাহমুদুর রহমান বলেন, আমার নিয়োগে যদি সংবিধান লঙ্ঘণ হয়ে থকে তা হলে তার জন্য তারাই দায়ী যারা আমাকে নিয়োগ দিয়েছেন, আমি নই।

তিনি বলেন, জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী নিজেই। তিনি আমাকে যতটুকু ক্ষমতা দিয়েছেন ঠিক ততটুকুই ব্যবহার করছি আমি।

বুধবার একটি শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিকে মাহমুদুর রহমানসহ অন্যন্য উপদেষ্টারা যে নির্বাহী ও প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে যাচ্ছেন, তা সংবিধান পরিপন্থী বলে উল্লেখ করে। রিপোর্টটিতে বলা হয়, কোনও ধরনের শপথবাক্য পাঠ না করেই তারা রাষ্ট্রীয় গোপন ফাইলপত্রগুলো ঘাটছেন।