২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্য ইইউ’র নতুন সভাপতি, বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারে আগ্রহী

ইউরোপীয় ইউনিয়নের নতুন সভাপতির দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্র যুক্তরাজ্য বাংলাদেশের সাথে ইউনিয়নের সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ ব্যক্ত করেছে। যুক্তরাজ্য গত ১ জুলাই ছয় মাসের জন্য ইই্উ’র সভাপতির পদ লাভ করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 06:32 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

সোমবার ঢাকায় ব্রিটিশ দূতাবাসের এক বিবৃতিকে বলা হয়, ‘ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য সহযোগী ও দাতা সংস্থা। আমরা এক্ষেত্রে ও অন্যান্য  ব্যাপারে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরাদার করতে চাই। আমরা দেশটির সুশাসন ও গণতন্ত্র আরও শক্তিশালী করতে সহযোগিতা করতে চাই। পরিবেশ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে একসাথে কাজ করতে চাই। বাংলাদেশকে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য অর্জন এবং বহুপাক্ষিক চুক্তি সম্পাদনে সাহায্য করতে চাই’।

২০০৪-২০০৬ সালের জন্য কাউন্সিলের বহু বার্ষিক কৌশলগত প্রকল্পের আওতায় লুক্সেমবুর্গ সভাপতি থাকাকালে নেয়া কর্মসূচির অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নেরও আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য ।

যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের গৃহীত প্রকল্পগুলো চালিয়ে যাবে বলে উল্লেখ করেছে। এক্ষেত্রে প্রধান তিনটি লক্ষ্যকে সামনে রেখেই তারা অগ্রসর হবে। লক্ষগুলো হচ্ছে বিশ্বে ইউরোপীয়দের ভূমিকা, অর্থনৈতিক সংস্কার ও সামাজিক ন্যায়বিচার এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা।

বিশ্বে ইউরোপীয়দের ভূমিকা অব্যাহত রাখতে যুক্তরাজ্য উন্নয়নশীল দেশগুলোর জন্য বাজার সুবিধা বাড়ানোসহ বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করার মাধ্যমে দোহা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের আশা ব্যক্ত করেছে।

অর্থনৈতিক সংস্কার ও সামাজিক ন্যায়বিচারের অবস্থানে থেকে দেশটি ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা প্রস্তুতকরণ প্রক্রিয়া ও আইন যে অধিক কার্যকর এটা নিশ্চিত করতে কাজ করবে।

এছাড়াও নিরাপত্তা ও স্থিতিশীলতা বিষয়ে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার ক্রম বি¯তৃতি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার কথা উল্লেখ করেছে।