২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কালো টাকার মালিকদের সীমানার বাইরে পাঠিয়ে দিতে হবে: কাদের সিদ্দিকী

২০০৫-২০০৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার বিধান রাখার বিরোধিতা করে কৃষক শ্রমিক জনতা লীগ সাংসদ বঙ্গবীর কাদের সিদ্দিকী সরকারকে কালো টাকার মালিকদের জেলে আটকের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 10:35 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

সোমবার সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে কাদের সিদ্দিকী কালো টাকার মালিকদের সম্পর্কে বলেন, তাদের সীমানার বাইরে পাঠিয়ে দিতে হবে। একজন কঠিন পরিশ্রমের মাধ্যমে অর্জিত সাদা টাকায় বেশি কর দিয়ে ব্যবসা করবে, আর কালো টাকার মালিকরা মাত্র সাড়ে সাত শতাংশ কর দিয়ে বেশি সুবিধা ভোগ করবে, তা হতে পারে না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব তারেক রহমানকে ‘ভাতিজা’ সম্বোধণ করে তিনি বলেন, কিছু লোক তার নাম ভাঙ্গিয়ে নিজেদের আখের গোছাচ্ছে। এ ব্যাপারে তারেক রহমানকে সৎ ও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।