২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার শুধু মানুষই মারছে না গাছও মারছে: শেখ হাসিনা

সংসদে বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সোমবার বলেছেন, বিএনপি-জামাত জোট সরকার শুধু মানুষই খুন করছে না বরং কোনও রকম বিচার ছাড়াই দেশের গাছপালাও খুন করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 10:04 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগ আয়োজিত ‘বন ও পরিবেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী, তার মন্ত্রী, এমপি, দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা পরিবেশ ধ্বংস করে দেশকে মরুভূমি বানিয়ে ফেলছে।

তিনি দলীয় নেতা কর্মীদের প্রতি নিজ নিজ এলাকায় বৃক্ষ রোপণ আন্দোলন শুরু করার আহ্বান জানান।

তিনি বলেন, সরকারের মন্ত্রী ও এমপিরা তাদের নিজেদের স্বার্থে রাজধানী থেকে প্রায় ৩০,০০০ গাছ কেটে ফেলেছে। এর মধ্যে উত্তরা থেকে ৪,০০০ এবং চন্দ্রিমা উদ্যানের ১,২০০ গাছ কাটা হয়েছে। তারা দেশের সম্পদ অন্য দেশে পাচার করছে। আর সে কারণেই ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে।

পরিবেশ রক্ষায় সাবেক আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পরিবেশ বান্ধব সরকার ছিল।

তিনি বলেন, আমরা যখন সরকারে ছিলাম আমাদের নেতা কর্মীরা কোটি কোটি গাছ লাগিয়েছে। কিন্তু বর্তমান সরকার ওই গাছগুলো কেটে ফেলে পরিবেশ ধ্বংস করছে।

আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, অধ্যাপক একে আজাদ চৌধুরী এবং অধ্যাপক আব্দুল মান্নান।