চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে রোববার সকাল ৬টা থেকে জেলায় অনির্দিষ্টকালের জন্যে পরিবহন ধর্মঘট শুরু হয়ে দুপুরে তা প্রত্যাহার করা হয়েছে।
শহরের বুজরুক গড়গড়ি এলাকার মিন্টু নামের এক মোট শ্রমিককে একটি হত্যা মামলায় জড়িত সন্দেহে আটক করা হলে তার মুক্তির দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছিলো।
রোববার দুপুরে মিন্টুকে জেলার আমলী আদালতে হাজির করা হলে আদালত শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর করে। জামিনের পরপরই শ্রমিক ইউনিয়ন ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
দুপুর পর্যন্ত ধর্মঘটে জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিলো।
