২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের উন্নয়নের জন্য উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত নিয়েছে নাগরিক কমিটি

চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালনায় মেয়র মহিউদ্দিন চৌধুরীকে সহায়তা এবং চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে নাগরিক কমিটির উদ্যোগে উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 02:42 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

সোমবার কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সাথে নাগরিক কমিটির মত বিনিময় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

মত বিনিময় সভায় নাগরিক কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো ভিসি ড.আবু ইউসুফ আলমসহ কয়েকজন বক্তা এই উপদেষ্টা পরিষদের প্রস্তাব করেন।

মেয়র মহিউদ্দিন বলেন, উপদেষ্টা পরিষদের মাধ্যমে সিটি করপোরেশন পরিচালনা ও চট্টগ্রামের উন্নয়নের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেয়া হবে।

তিনি বর্তমান সরকারকে চট্টগ্রামবিদ্বেষী হিসেবে আখ্যা দিয়ে বলেন, চট্টগ্রাম আজ অবহেলিত। সিটি করপোরেশন নির্বাচনের সময় যেমন একতাবদ্ধ ছিল তেমনই একতাবদ্ধ থেকে চট্টগ্রামবাসী এই অবহেলার উপযুক্ত জবাব দেবে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এই উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব সমর্থন করেন।