২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজতে মৃত্যুর তীব্র সামালোচনা করলেন আইন বিশেষজ্ঞরা

হাজতে কয়েদীর মৃত্যু এবং র‌্যাব, চিতা ও কোবরার হাতে সারাদেশে ক্রসফায়ারে হত্যার তীব্র সামালোচনা করেছেন বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারের বক্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

হাজতে মৃত্যুর বিষয়টিকে ‘পৃথিবীর জঘন্য অপরাধ’ বলে উল্লেখ করে বক্তারা বলেন, পুলিশের দায়িত্ব হলো অপরাধীকে বিচারের আওতায় নিয়ে আসা এবং আইনানুযায়ী তার বিচার নিশ্চিত করা।

নগরীরর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ লিগ্যাল এণ্ড সার্ভিস ট্রাষ্ট আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যনিরষ্টার মওদুদ আহমেদ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ববধায়ক সরকার প্রধান বিচারপতি মুহম্মদ হাবিবুর রহমান, সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরু এবং সুপ্রিম কোর্ট বার এসাসিয়েশনের সাবেক সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।

বক্তারা বলেন, কোনও অপরাধি এমনকি কোনও খুনিকে হত্যা করার অধিকার পুলিশের নেই। এর জন্য পুলিশ ও রাষ্ট্র উভয়কেই জবাবদিহি করতে হবে।

তারা ক্রিমিনাল প্রসিডিউর কোডের ৫৪ ধারায় এবং ডিএমপি এ্যাক্টে খামখেয়ালিভাবে গ্রেপ্তার ও নির্যাতনেরও সমালোচনা করেন।

আইনমন্ত্রী মওদুদ আহমেদ বলেন, র‌্যাব, চিতা ও কোবরার হাতে যারা নিহত হয়েছে তারা কুখ্যাত অপরাধী ছিল।

তিনি বলেন, র‌্যাব গঠনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে এবং জনমনে স্বস্তি ফিরে এসেছে।

সাবেক আইনমন্ত্রী খসরু অভিযোগ করেন, বর্তমান সরকার মানবাধিকার এবং আইনের শাসন লংঘন করছে।

তিনি বলেন, র‌্যাব, চিতা ও কোবরার হাতে নিহতদের দায়ভার সরকারকেই নিতে হবে।

সেমিনারে অন্যান্যের মধ্যে বিচারপতি হাবিবুর রহমান খান ও এডভোকেট এলিনা খান বক্তৃতা করেন।