সিটি নির্বাচনের খোঁজ-খবর নিতে আ.লীগ নেতারা চট্টগ্রাম যাবেন ২৮ মার্চ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচন বিষয়ে সরেজমিনে খোঁজ-খবর নিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল আগামী ২৮ মার্চ চট্টগ্রাম যাবে।
দলের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত’র নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হচ্ছেন ড. মহিউদ্দিন খান আলমগীর, ওবায়দুল কাদের, এ্যাডভোকেট রহমত আলী, বীর বাহাদুর ও এ্যাডভোকেট আব্দুল মান্নান খান।
আ.লীগ নেতারা ২৯ মার্চ টর্ণেডো বিধ্বস্ত এলাকায় যাবেন
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের নেতৃত্বে কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল আগামী ২৯ মার্চ উত্তরবঙ্গের গাইবান্ধা ও রংপুরের টর্ণেডো বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন। তারা সেখানে দুর্গতদের মাঝে ত্রাণকার্য পরিচালনা করবেন।
