অর্থ দিই আমি আর নাম হয় অন্যের: সাইফুর রহমান
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান শনিবার সিলেট ওসমানি মেডিকেল কলেজে অত্যাধুনিক অডিটোরিয়াম নির্মাণের দাবি নাকচ করে দিয়ে বলেছেন, এসবের প্রতি আমি আগ্রহ হারিয়ে ফেলেছি কারণ অর্থ দিই আমি আর নাম হয় অন্যের।
সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে বিএমএ সিলেট শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ প্রসঙ্গে তিনি মৌলভীবাজারে একটি অডিটোরিয়াম নির্মাণে তার ভূমিকা এবং নামকরণের প্রেক্ষাপট বর্ণনা করেন।
পাশাপাশি, দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি চরম অসন্তোষ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, সরকার কোটি কোটি টাকা খরচ করলেও জনগণ সংশি¬ষ্টদের কাছ থেকে সঠিক সেবা পাচ্ছে না। এর ফলে রোগীদের বিদেশমুখী হওয়ার প্রবণতা বাড়ছে।
এর আগে মন্ত্রী ওসমানী মেডিকেল কলেজের মহিলা ইন্টার্নি চিকিৎসক হোস্টেল, মহিলা হোস্টেল এবং ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বিএমএ সিলেট শাখার সভাপতি ডাক্তার এমএ মতিনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক এম ইলিয়াস আলী এমপি, বিএমএর কেন্দ্রীয় সহসভাপতি ডাক্তার এম এ হাদি, মহাসচিব এজেডএম জাহিদ, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল হক চেšধুরী এবং ওসমানি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম।
