২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপের কারণে আমি মামলায় জর্জরিত: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের বিচার ব্যবস্থার ওপর এখন দুর্যোগ চলছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 12:14 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

বিচার বিভাগের ওপর সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে আজ আমি মামলায় মামলায় জর্জরিত। তিনি বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়া আমার ওপর অমানবিক আচরণ করেছেন।

রোববার সাতক্ষীরা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে সাবেক রাষ্ট্রপতি একথা বলেন।

এ সময় দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এরশাদ জামাতের আর্থিক ও সাংগঠনিক ভিত্তি সম্পর্কে বলেন, জামাত এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী। তারা জোট সরকারে থেকে অনেক শক্তি সঞ্চয় করেছে। এ অবস্থা অব্যহত থাকলে ১০ বছর পর জামাত এককভাবে ক্ষমতায় যাবে।