সীমান্তে বিএসএফ-এর ফাঁড়ির সংখ্যা দ্বিগুণ হচ্ছে
অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে ভারত - বাংলাদেশ ৪২ হাজার কিলোমিটার সীমান্তে বিএসএফ’র ফাঁড়ির সংখ্যা দ্বিগুণ করা হবে।
ভারত সরকারের উর্ধ্বতন এক কর্মকর্তা জানান, বর্তমানে ভারত-বাংলাদেশ সীমান্তে ৫০০ ফাঁড়ি রয়েছে। নতুন ফাঁড়ি স্থাপনের ফলে তা এক হাজার দুই শ'তে দাঁড়াবে। আগে বিওপি থেকে বিওপি’র দূরত্ব ছিল আট থেকে ১০ কি.মি.। নতুন ফাঁড়ি স্থাপনের ফলে এ দূরত্ব সাড়ে তিন কিলোমিটারে নেমে আসবে।
এ ব্যাপারে বিডিনিউজের পক্ষ থেকে বাংলাদেশ রাইফেলস’র উর্ধ্বতন এক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টির সত্যতা স্বীকার করেন। ভারতের পদক্ষেপের ব্যাপারে বাংলাদেশ সতর্ক রয়েছে এবং তাদের গৃহীত ব্যবস্থার পাল্টা ব্যবস্থাও স্বল্প সময়ের মধ্যেই গ্রহণ করা হবে বলেও তিনি জানান। তবে কী পদক্ষেপ নেওয়া হবে সে ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের এক বৈঠকে এসব ফাঁড়ি স্থাপনের ব্যাপারে সিদ্ধান্ত হয়। ২০০৬ সালের মধ্যে নতুন ফাঁড়ি স্থাপনের এ কাজ শেষ হবে। ভারত আগামী বছরের মধ্যে অবশিষ্ট এক হাজার কিলোমিটার সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ ও পুরো সীমান্তে ফ্লাট লাইট বসানোরও সিদ্ধান্ত নিয়েছে।
ভারতের সাথে পাকিস্তানের সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতায়িত কোবরা তারের বেড়া থাকলেও পূর্ব সীমান্ত ঘিরে ভারতীয় জনসংখ্যাধিক্যের কারণে তারা এ ব্যবস্থা নিচ্ছে না। তবে উত্তরবঙ্গের সাথে ২৯৪ কিলোমিটার সীমান্তের ক্ষেত্রে এ ধরনের ব্যবস্থা গ্রহণের একটি তাদের রয়েছে।
