২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম সার্ক পুরস্কার পেলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান প্রথম সার্ক পুরস্কার ২০০৪ পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 06:09 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

সার্কের বিদায়ী চেয়ারপার্সন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ সার্ক প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদানের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কারের জন্য জিয়াউর রহমানের নাম ঘোষণা করেন।

পরে জিয়াউর রহমান ও সার্কের নতুন চেয়ারপার্সন বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বিদায়ী চেয়ারপার্সনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার হিসেবে একটি সার্কের মনোগ্রাম খচিত ক্রেস্ট তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়। পুরস্কারের মান ২৫ হাজার ডলার।

অনুষ্ঠানে সার্কের মহাসচিব লিয়ানপো চেনকাইব দরজি পুরস্কারের ঘোষনায় সার্ক গঠনে জিয়াউর রহমানের সুনির্দিষ্ট ধারণার জন্যে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নের জন্যে একটি সংস্থা গঠন করতে তিনি দৃঢ় পদক্ষেপ নিয়েছিলেন। তাঁর স্বপ্ন ১৯৮৫ সালে সার্ক গঠনের মাধ্যমে বাস্তবে রূপ পায়।