২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় গরিব দুঃস্থদের মাঝে শেখ হাসিনার নগদ অর্থ ও শাড়ি-লুঙ্গি বিতরণ

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মঙ্গলবার টুঙ্গিপাড়ায় গরিব দুঃস্থদের মাঝে নগদ অর্থ এবং শাড়ি-লুঙ্গি বিতরণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টুঙ্গিপাড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

পিতৃভূমি ও নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়ায় তিন দিনের সফরের শেষ দিনে তিনি ওই অঞ্চলের সর্বস্তরের মানুষের সঙ্গে কথা বলেন এবং গরিব দুঃস্থদের সহায়তা ও তাদের খোঁজ খবর নেন।

ঢাকা রওয়ানা দেওয়ার আগে শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মাজার জিয়ারত করেন। তিনি সেখানে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। বিকেলে তিনি ঢাকায় পৌঁছেন।