২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুয়েটে ছাত্রদলকে বাদ দিয়ে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের বিরুদ্ধে শিবিরের মামলা

ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) গত রোববার ও সোমবার ছাত্র শিবিরের সাথে ছাত্রদল, ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের সংর্ঘষের ঘটনায় বুধবার রাতে শিবির দুটি পৃথক মামলা দায়ের করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

এতে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের ২৯ জন নেতাকর্মীকে আসামি করা হয়। সংঘর্ষে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করলেও কোনও মামলাতেই ছাত্রদলের নেতাকর্মীদের আসামি করা হয়নি।

শিবিরের ডুয়েট শাখার সভাপতি আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ মুন্সী বাদি হয়ে মামলা দুটি দায়ের করে।

গত রোববার ডুয়েট মসজিদে ছাত্র শিবির বহিরাগতদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করলে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে তাদের সংঘর্ষ হয়। এতে ১৫ জন আহত হয়। এ ঘটনার জের ধরে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের সহায়তায় ছাত্রদল সোমবার শিবিরের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের ৫০ জন আহত হয়। পরিস্থিতির অবনতি হলে কর্তৃপক্ষ ডুয়েট বন্ধ ঘোষণা করে।