২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১১ দফা দাবি জানিয়েছে সিপিবি

দেশের উত্তরাঞ্চলের মঙ্গা নিরসনে গরীবদের জন্য টেস্ট রিলিফ ও স্থায়ী রেশনিংসহ ১১ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 09:56 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

সিপিবি রোববার সাভার থানার ডিইপিজেড সংলগ্ন জিরানী বাজারে মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করে। সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান জিরানী বাজারে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ দাবি জানান।

তিনি জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। জামায়াতকে তিনি মৌলবাদী ও সাম্প্রদায়িক বলে উল্লেখ করেন। সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে গ্যাস, তেল ও কয়লাসহ প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সিপিবি’র মহাসড়কে অবস্থান ও সমাবেশের কারণে যানজটের সৃষ্টি হয় এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় দু’ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

সিপিবি’র কৃষক সংগঠন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি জিরানীতে এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি নেতা আহসান হাবিব লাভলু, আব্দুর রহিম, ইস্রাফিল প্রমুখ।