সাবেক ছাত্রলীগ সভাপতি শোভন সড়ক দুর্ঘটনায় আহত
বগুড়ায় প্রাইভেটকার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।
সোমবার রাত ১২টার দিকে বগুড়ার সেকেন্ড বাইপাসের নয় মাইল এলাকায় দুর্ঘটনা ঘটে বলে শোভনের ছোট ভাই রাকিনুল হক চৌধুরী ছোটন জানান।
তিনি জানান, দুর্ঘটনার সময় চালকের পাশের সিটে বসেছিলেন শোভন। তার বন্ধু পীযূষ ভট্টাচার্য্য গাড়ি চালচ্ছিলেন। পেছনের আসনে বসেছিলেন শোভনের স্ত্রী ও গৃহকর্মী।
