বিএনপির নির্বাহী কমিটিতে খোকন ও শ্যামল
জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য বিদায়ী সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য করে নেওয়া হয়েছে।
সোমবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিলে কাউন্সিলরদের ভোটে ফজলুর রহমান খোকন সভাপতি ও ইকবাল হোসেন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
গত ১৭ এপ্রিল খোকন-শ্যামলের কমিটি বিলুপ্ত করে কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে জাতীয়বাদী ছাত্র দলের ৫ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি।
