বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাসামগ্রী বিতরণ আওয়ামী লীগের
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী ও হুইল চেয়ার বিতরণ করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটি।
এ উপলক্ষে বুধবার সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব প্যারালাইজডের (সিআরপি) রেডওয়ে মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
