২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা শেখ শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2021, 01:23 PM

Updated : 10 Oct 2022, 06:11 PM

রোববার সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবু-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামসুন্নাহার চাপা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য আব্দুল আওয়াল শামীমসহ কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা জানান।

Image
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।

পরে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ অন্যান্য সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “বেগম মুজিব শুধু বঙ্গবন্ধুর সহধর্মিনীই ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধুর সারাজীবনের সহযোদ্ধা। পর্দার অন্তরালে থেকে সংকটে, সংগ্রামে বঙ্গবন্ধুকে প্রেরণা, শক্তি ও সাহস দিয়েছেন বেগম মুজিব। বিশ শতকের অন্যতম সেরা বাঙালি নারী তিনি।”

১৯৩০ সালের ৮ অগাস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন ফজিলাতুন্নেছা মুজিব। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে তাকেও হত্যা করে খুনিরা।